প্রধান উপদেষ্টার চীন সফর সরকারের বড় সাফল্য: মির্জা ফখরুল

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০৯:২৮ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর বর্তমান অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এসব বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটা দলের সাথে সম্পর্ক গড়ে উঠেছিলো। কিন্তু সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তাদের চিন্তাভাবনা পরিবর্তন করেছে। তারা এখন সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলছে। চীন একটি সমৃদ্ধশালী দেশ। অর্থনৈতিক দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। বাংলাদেশে চীনের বিনিয়োগ অনেক বেশি। তারা কমিটমেন্ট করেছে আগামী দিনে তারা দেশে উৎপাদনে ও উন্নয়নে বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে  আমাদের জন্য আশাবাদের।

ঈদের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবার ঠাকুরগাঁওয়ের ঈদ করার ইচ্ছা থাকলেও করতে পারিনি। গতকাল ঢাকায় ঈদের নামাজ আদায় করে আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছি। পরে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য প্রধান উপদেষ্টার কাছেও গিয়েছিলাম। 

রাজনীতি বিষয়ে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তারা দেশের রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের জন্য সংক্ষার কমিশন গঠন করেছেন। সেই সংষ্কারের বিষয়গুলো আমরা যথাযথভাবে পর্যালোচনা, পর্যবেক্ষণসহ পরীক্ষা করেছি এবং আমরা দলের পক্ষ থেকে আমাদের মতামত দিয়েছি। এটা নিয়ে তারা আগামীতে আবার আমাদের সাথে বসবেন। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও এটা নিয়ে বসবেন। সরকার ছয়টা কমিশন গঠন করেছে। আমরা আমাদের মতামত দিয়েছি। 

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই নির্বাচন হবে। এক্ষেত্রে সংস্কার সংস্কারের মত চলবে, আর নির্বাচন নির্বাচনের মত চলবে।

এ ছাড়াও তিনি প্রধান উপদেষ্টার ভাষ্যমতে মতে চলতি বছরে নির্বাচন হবে বলেও আশা করছেন। এসময় জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরবিএস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
এ অঞ্চলে শিল্পকারখানা প্রতিষ্ঠার সুযোগ-সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী দুই মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর