মোমেনের সঙ্গে মতবিরোধকে উড়িয়ে দিলেন মান্নান

আপডেট : ২৩ জুন ২০২১, ১২:৫৪ এএম

ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেললাইন কোন এলাকা দিয়ে যাবে, তা নিয়ে সরকারের দুই শীর্ষ মন্ত্রীর দ্বন্দ্ব শুরু হয়েছে। 

পররাষ্ট্রমন্ত্রী বলছেন, সুনামগঞ্জের পাঁচ সংসদ সদস্যের সাথে পরিকল্পনামন্ত্রীর দ্বন্দের কারণেই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। 

অন্যদিকে পরিকল্পনামন্ত্রী বলেছেন, বড় প্রকল্প নিয়ে তার কোনো মাথাব্যাথা নেই। কারো সঙ্গে কোনো মতবিরোধ নেই বলেও দাবি করেন তিনি।

সুনামগঞ্জ জেলার ছাতক পর্যন্ত ১৯৫৪ সাল থেকেই রেললাইন আছে। একে সুনামগঞ্জ সদর পর্যন্ত টেনে নিয়ে জেলা সদরকে রেল নেটওয়ার্কে যুক্ত করা হবে। ২০১১ সালে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের সময় এ নিয়ে তৎপরতা শুরু হয়। 

৬ জুন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে আধা সরকারিপত্র বা ডিও লেটার দেন সুনামগঞ্জের পাঁচ সাংসদ। এরপর ১০ জুন পররাষ্ট্রমন্ত্রী পাঁচ সাংসদের দাবি যৌক্তিক বলে রেলমন্ত্রীকে চিঠি দেন।  



তারপর ১৪ জুন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। গত রোববার (২০ জুন) ফেসবুকেই সেই স্ট্যাটাসের জবাব দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

এরপর ফেইসবুকের সেই আলাপ জাতীয় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। মঙ্গলবার (২২ জুন) একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনেও এনিয়ে কথা বলেন পরিকল্পনামন্ত্রী। 



তিনি জানান, তাদের মধ্যে কোনও মতভেদ নেই। তারা এখনও বন্ধু। দুজনেই মন্ত্রিসভায় আছে এবং শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছেন। 

তিনি আশা করেন খুব শিগগিরই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ফেসবুকে স্ট্যাটাসের কারণে খুব বড় কিছু হয়ে যায়নি বলেও দাবি করেন পরিকল্পনামন্ত্রী। 


একাত্তর/আরবিএস  

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর