নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নির্বাচন উপলক্ষে জমে উঠেছে প্রার্থীদের প্রচার। এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বী মোট চারজন।
নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সুন্দর আলী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ নিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী, মোবাইল আর জগ প্রতীক নিয়ে নির্বাচন করবেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন উর রশিদ ও আওয়ামী লীগের সাবেক মেয়র হাবিবুর রহমান।
এছাড়াও তিন সংরক্ষিত আসনে ১০ জন ও ৯টি সাধারণ আসনে ৩৫ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আরও পড়ুন: তেলবাহী ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষ, একজন নিহত
এদিকে ১২ জুন অনুষ্ঠিত হতে যাওয়ায় নির্বাচনের প্রচারে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
একাত্তর/আরএ