ফ্যান থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ

নারায়গঞ্জের ফতুল্লায় ফ্যান থেকে আগুন লেগে একই পরিবারের শিশু সহ পাঁচজন দগ্ধ হয়েছেন। 

শুক্রবার সকাল ৮টার দিকে কাশিপুর খীল মার্কেট এলাকার মাইনুদ্দীন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

আহতদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামার্শে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়। 

দগ্ধরা হলেন: মো. সালাম মণ্ডল (৫৫), বুলবুলি বেগম (৪০), সোনিয়া আক্তার (২৭), টুটুল (২৫) ও মেহজাবিন (৭)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম বলেন, ফতুল্লা থেকে একই পরিবারের দগ্ধ পাঁচজনকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মো. সালাম মণ্ডলের শরীরে ৭০ শতাংশ, বুলবুলির ২৫ শতাংশ, সোনিয়ার ৪২ শতাংশ, টুটুলের ৬০ শতাংশ ও মেহজাবিনের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে; সবার অবস্থাই আশঙ্কাজনক।

ঘটনার খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘরে প্লাস্টিকের বৈদ্যুতিক একটি পাখা থেকে আগুনের সূত্রপাত বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।  


একাত্তর/এআর