দোকান থেকে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি এলাকায় জমি বেচা কেনার ব্যবসার সাথে জড়িত ছিলেন।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার পশ্চিমকালাদী এলাকা এ ঘটনা ঘটে।
নিহত সোলায়মান মিয়া (৫৭) স্থানীয় মৃত আয়েব আলী মিয়ার ছেলে।
পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যার পর চা খেতে বাড়ির পাশে কালাদী বেবীস্ট্যান্ডে যান সোলায়মান মিয়া। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
আরও পড়ুন: পেঁয়াজবাহী ভটভটি উল্টে চাপা পড়ে চালক নিহত
নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক সুরতাল শেষ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
একাত্তর/আরএ