সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে কিশোর নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে অলিপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোর সিয়াম (১৫) উপজেলার নাজিরপুর মগবাজার এলাকার মৃত হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অলিপুরা ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে একদল কিশোর। তদের একজন (সিয়াম) পানির স্রোতে তলিয়ে যায়। এসময় সাথে থাকা তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনকে জানায়। পরবর্তীতে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

আরও পড়ুন: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ধাক্কা, কলেজছাত্র নিহত

সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধার করতে তাদের দুইটি ইউনিট কাজ করছে। পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে ডুবুরি টিমকে ঘটনাস্থলে আনা হচ্ছে। তবে এখন পর্যন্ত ওই কিশোরের কোনো খোঁজ মেলেনি।


একাত্তর/জো