কিশোরগঞ্জ শহরে পুকুর থেকে ভাসমান অবস্থায় এক জেলা আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে কানিকাটা এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাদল রহমান জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে বাদল রহমান শহরের খড়মপট্টির ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে শহরের কানিকাটা ব্যাপারীবাড়ীর পুকুরে বাদল রহমানের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বাদল রহমানের মরদেহ উদ্ধার করে।
তার ভাইকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন নিহত বাদল রহমানের বড় ভাই আতাউর রহমান খান মিলন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচার দাবি করেন তিনি।
আরও পড়ুন: কুড়িগ্রামে ভাঙন আতঙ্কে ধরলা পাড়ের মানুষ
কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দ্রুত তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
একাত্তর/জো