কুড়িগ্রামে ভাঙন আতঙ্কে ধরলা পাড়ের মানুষ

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০১:০৯ পিএম

কুড়িগ্রামে পানি বাড়ার সাথে সাথে ভাঙছে নদীর পাড়। আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। এরই মধ্যে ধরলা নদীর ভাঙনে আড়াইশোর বেশি পরিবার ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। এছাড়া নদীতে বিলীন হয়েছে আড়াইশো একরেরও বেশি ফসলি জমি।

ভুক্তভোগীদের অভিযোগ, ভাঙন রোধে স্থানীয় প্রশাসনসহ জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও সমাধান মিলছে না।

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল গ্রামের কৃষক বদিউজ্জামান। মাত্র তিন বছরে তার সাড়ে চার বিঘা আবাদি জমি ধরলা নদীর পেটে চলে গেছে। এখন ভাঙনের দ্বারপ্রান্তে শেষ সম্বল ২০ শতকের ভিটাবাড়ি।

নদীভাঙ্গনে ঘরবাড়ি হারিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে আড়াইশোর বেশি পরিবার। কৃষিজমি হারিয়ে পথে বসেছেন অনেক কৃষক। এরই মধ্যে পৈতৃক ভিটে ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন অনেকে।

image


নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী জানান, এই ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজারসহ বহু স্থাপনা বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, তবুও নদীভাঙন ঠেকানোর উদ্যোগ নিতে স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের কাছে ধরনা দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না তারা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ-আল-মামুন জানান, ভাঙ্গনের ঝুঁকিতে আছে জেলার ১৬টি নদ-নদীর ২৬টি পয়েন্টের প্রায় ২৫ কিলোমিটার এলাকা। এসব এলাকায় কাজ চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: নওগাঁয় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

দেশের সবচেয়ে বেশি নদনদী বেষ্টিত কুড়িগ্রাম জেলায় নদীভাঙন প্রতিরোধে অস্থায়ী ব্যবস্থার বদলে নদীর ড্রেজিং আর স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


একাত্তর/জো

কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 
আজ পবিত্র ঈদুল আজহা। দেশজুড়ে যখন কোরবানির আনন্দ আর ঘরে ঘরে মাংসের সুঘ্রাণ, তখন কুড়িগ্রামের চরাঞ্চলে শুধুই নদীর ভেজা গন্ধ আর বৃষ্টির রিনঝিন শব্দ। এখানকার মানুষের ঈদ আনন্দ বলতে কিছু নেই। কেনা হয়নি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর