হাতিয়ায় বজ্রপাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার হাতিয়া পৌরসভার আহমদ মিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. নিহাজ উদ্দিন (১৪) উপজেলার হাতিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের তোতারগো বাড়ির মো. দিদার উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত নিহাজ স্থানীয় আহমদ মিয়া বাজার নূরানী হেফজ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন। শনিবার সকালে বৃষ্টির সময় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিহাজের।

আরও পড়ুন: রাঙ্গামাটির চার উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনরা মরদেহ নিয়ে গেছে।


একাত্তর/আরএ