রাঙ্গামাটির চার উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০১:৪৬ পিএম

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে রাঙ্গামাটির চার উপজেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে এখনো বেশকিছু জায়গা কাপ্তাই হ্রদের পানিতে ডুবে আছে।

জেটিঘাট এলাকায় কচুরিপানার জঞ্জাল থাকায় বন্ধ আছে নৌ চলাচল। আর বন্যার পর পানিবাহিত রোগে আক্রান্ত হবার শঙ্কা দেখা দিয়েছে। ধীরে ধীরে নেমে যাচ্ছে বন্যা কবলিত এলাকার পানি। তবে পানি নেমে গেলেও ভেসে উঠছে বন্যার ভয়াবহ ক্ষতচিহ্ন। পুরো এলাকা কাদায় ভরা।

দেখা মিলছে বিধ্বস্ত রাস্তাঘাট, কালভার্ট। একই সঙ্গে উপড়ে পড়া গাছপালাও। রাঙ্গামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল ও জুরাছড়ি উপজেলা নিম্নাঞ্চল থেকে পানি কমতে শুরু করলেও এখনো বাড়ি ফিরতে পারেনি অনেক পরিবার।

স্থানীয়রা জানান, তাদের চাষের জমি এবং বাড়িঘর বন্যায় ভেসে গেছে।

কাপ্তাই জেটিঘাটে এক কিলোমিটার এলাকা এখনো কচুরিপানার দখলে। এতে বন্ধ রয়েছে নৌ চলাচল।

এক সপ্তাহের বৃষ্টিতে রাঙামাটি জেলার ৩৫৭ স্থানে ক্ষুদ্র এবং মাঝারি পরিসরে পাহাড় ধস হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৯৯টি বসতঘর।

আরও পড়ুন: ডিমের দাম আরও বেড়েছে

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন খান বলেন, কিছু কিছু ফসল টিকে যাবে। আমরা প্রাথমিকভাবে বলতে পারি চার হাজার হেক্টর জমি বন্যায় আক্রান্ত হয়েছে। তবে, ক্ষতির ঠিক পরিমাণ নির্ণয়ে আরও কিছুদিন সময় লাগবে।

বন্যার পানিতে জেলার বাঘাইছড়ি উপজেলায় পৃথক ঘটনায় তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

একাত্তর/আরএ

টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর