বিজিবির অভিযানে ৪৬ স্বর্ণের বারসহ একজন আটক

দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে ৪ কেজি ৬০০ গ্রাম ওজনের ৪৬ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক হয়েছেন। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার দুপুরে আরিফুল ইসলাম (৩০) নামের ওই ব্যক্তিকে আটক করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রকিবুল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযুক্তকে আটকের পর তিনি স্বীকার না করলেও তার দেহ তল্লাশির সময় কোমরে পেঁচানো সাদা কাপড় দিয়ে তৈরি বেল্টের ভেতরে স্বর্ণগুলো পাওয়া যায়।

আরও পড়ুন: ভারতে পেঁয়াজ রপ্তানিতে শুল্কারোপের পর বেনাপোলে আমদানি বন্ধ

অভিযুক্তকে দর্শনায় থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। জব্দ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।


একাত্তর/আরএ