ভারতে পেঁয়াজ রপ্তানিতে শুল্কারোপের পর বেনাপোলে আমদানি বন্ধ

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১১:৩১ পিএম

পেঁয়াজ রপ্তানি নিরুৎসাহিত করতে রপ্তানির ওপর ৪০ শতাংশ  শুল্ক আরোপ করেছে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়।

এরপর শনিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই ট্রাক পেঁয়াজ দেশে প্রবেশ করলেও রোববার কোন পেঁয়াজ আমদানি হয়নি। নতুন দরে পেঁয়াজ আমদানি নিয়ে সংশয়ে রয়েছে আমদানিকারকরা।

ভারতের বাইরে পেঁয়াজ রপ্তানি করতে হলে সেদেশের সরকারকে ৪০ শতাংশ শুল্ককর দিতে হবে। বাংলাদেশে চাহিদা থাকায় প্রতিদিন কমবেশি পেঁয়াজ আমদানি হচ্ছিল। বর্তমানে শুল্ককর বৃদ্ধিতে রোববার সকাল থেকে কোন পেঁয়াজবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেনি।

এদিকে, শনিবার ভারতের অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্ক আরোপের সিদ্ধান্ত জানায়, যা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে রপ্তানি নিরুৎসাহিত করতে বাড়তি এ শুল্ক আরোপের পথে হাঁটল প্রতিবেশী দেশটি। 

ফলে বাড়তি দামে পেয়াজ আমদানিতে বিপাকে পড়েছে বাংলাদেশের আমদানিকারকরা। পেঁয়াজ আমদানি না হলে দেশের বাজার আরও অস্থির হওয়ার শঙ্কা রয়েছে।

চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর এই শুল্ক বহাল থাকবে। সম্প্রতি ভারতের অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। যদিও এর আগে সরবরাহ বাড়াতে সরকার নিজস্ব মজুত থেকে তিন লাখ টন পেঁয়াজ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল। 

ভারতের শুল্কারোপের ঘোষণার পর কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছিলেন, ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করলেও দেশে পেঁয়াজের দামে তেমন প্রভাব পড়বে না।

আরও পড়ুন: ত্রিশালে ট্রেনের তিন বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ 

তবে এরপর থেকেই পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু হয়ে গেছে। ব্যবসায়ীরা এই বাড়তি দামের পেছনে বৈরী আবহাওয়ায় পেঁয়াজের মান খারাপ হওয়া এবং মূল্যস্ফীতিকে দায়ী করছেন।


একাত্তর/জো

ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারতে আটক ৩৩ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দেওয়া হয়েছে।
চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন থেকে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শনিবার (২০ ডিসেম্বর) হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)-এর ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর