সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই ও কাস্টমসের যৌথ অভিযানে আট যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম র-গোল্ড (অপরিশোধিত স্বর্ণ) জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা।
বৃহস্পতিবার জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৬ ফ্লাইটে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়। পরে কাস্টমস কর্তৃপক্ষ দুই লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করে।
এনএসআই ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই ও কাস্টমস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে আট যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
