নওগাঁর রাণীনগর উপজেলার সদরে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলার জাকির হোসেনের পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডিলার জাকির উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে সদরের সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে টিসিবির পণ্য বিক্রি করছিলেন এই ডিলার।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।
আরও পড়ুন: ডিজিটাল কমার্সের আওতায় এমএলএম ব্যবসা করা যাবে না: বাণিজ্যমন্ত্রী
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো জানান, উপজেলার সদর বাজারে টিসিবির পণ্য সবগুলো বিক্রি না করে ডিলার জাকির হোসেন অন্যত্র নিয়ে যাচ্ছিলো। ঘটনাটি নজরে আসলে সাথে সাথে গাড়ি আটক করে অনিয়মের দায়ে ভোক্তা অধিকার আইনে ডিলার জাকির হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বরাদ্ধকৃত পণ্যগুলো খোলা বাজারে জনতার মাঝে বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
একাত্তর/আরবিএস