কুমিল্লায় মা-মেয়েকে ধর্ষণ ও হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে ধর্ষণ ও হত্যার দায়ে মামলার একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোবারক আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মোতালেব জানান, ধর্ষণের পর শ্বাসরোধ করে সুমাইয়া ও তার মাকে হত্যা করেন মোবারক। মামলাটির বিচারকাজ মাত্র ২ মাস ১৫ দিনের মধ্যে সম্পন্ন হয়েছে। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার নেলী কটেজ ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৪) ও তার মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার দিন বিকেলে তৎকালীন র‍্যাব-১১-এর একটি দল মোবারককে আটক করে। গ্রেপ্তারের পর মোবারক হোসেন কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

স্বীকারোক্তি অনুযায়ী, সুমাইয়াকে ধর্ষণের সময় তার মা দেখে ফেলায় প্রথমে তাকে বালিশ চাপা দিয়ে এবং পরে সুমাইয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন মোবারক।

সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার মা তাহমিনা বেগম (৪৫) কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী।

একাত্তর/কেআই
নেত্রকোনার মদনে ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নেত্রকোনা জেলা ও...
মানিকগঞ্জের সিঙ্গাইরে জমিজমা নিয়ে বিরোধের জেরে তিন ভাইকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
কুমিল্লার ইস্টার্ন মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর এক ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, স্মৃতির বন্ধন পুনরুজ্জীবিত করা এবং পারস্পরিক সহযোগিতার দৃঢ় প্রত্যয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আওয়ার লেডি অব...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯০০ জন।
১৯৮৪ সালের ৩১ অক্টোবরের এক কুয়াশাচ্ছন্ন সকাল। দিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে তরুণী স্ত্রী ও দুই সন্তানের জননী সোনিয়া গান্ধী গোসলখানার দিকে যাচ্ছিলেন। হঠাৎই বাগানের দিক থেকে ভেসে এল গুলির শব্দ।...
যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট আইবিএম কনসাল্টিং বিভাগে কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় পরিবর্তন আনছে। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তারা কনসাল্টিং ফার্মের অধিকাংশ পদের জন্য মার্কিন ভিসা ও গ্রিন কার্ড স্পন্সরশিপ...
সৌদি আরবে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং যাত্রীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে রিয়াদগামী ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে নেওয়া পূর্বঘোষিত সিদ্ধান্ত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর