বাবার সামনে পানিতে পড়ে শিশু ছেলের মৃত্যু

সাভারে বাবার সামনে পানিতে লাফিয়ে পড়ে করুন মৃত্যু হলো শিশু ছেলের। 

রোববার (১৫ আগস্ট) দুপুরে এ ঘটনাটি ঘটে। 

শিশুটির নাম জোনায়েদ (৫)। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল তিনটার সময় তাকে মৃত ঘোষণা করেন। 

সাভারের কয়লাদিয়া পাড়ার আমিনুল ইসলাম এর ছেলে জোনায়েদ। চাকরির সুবাদে বর্তমানে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় পরিবার নিয়ে থাকেন আমিনুল ইসলাম। 

শিশুটির চাচা মোঃ রবিউল ইসলাম রবিন জানান, কয়েকদিন আগে সাভারে বেড়াতে এসেছেন তারা। রোববার দুপুরে শিশুটির বাবা তার ছেলে ও ভাগিনাকে নিয়ে বাড়ির অদুরে বাড়ালিয়া পাড়া বালুর মাঠে গোসল করতে গিয়েছিলেন। 

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে দুই তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সেখানে জোনায়েদের বাবা ছেলেকে পাড়ে দাঁড় করিয়ে রেখে প্রথমে পানিতে নেমে ভাগিনা আব্দুল খালেককে গোসল করাচ্ছিলেন। সে সময়ে দাঁড়িয়ে থাকা অবুঝ শিশুটি পানিতে লাফিয়ে পড়ে গভীরে চলে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। 

এক ভাই এক বোনের মধ্যে জোনায়েদ ছিল বড়। সে গাজীপুরের স্থানীয় স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা পেশায় ট্রাক চালক। 

মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে বলেও জানান তিনি।

একাত্তর/এসজে