বিদ্যুৎস্পৃষ্টে দুই তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০৩:০০ পিএম

রাজধানীর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে দ্বিতীয় তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহতের নাম মোঃ কবির খাঁ(৪০)। পেশায় তিনি রডমিস্ত্রি ছিলেন।

রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাড্ডা আদর্শনগর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনাটি ঘটে।

হাসপাতালে নিয়ে আসা নিহতের চাচাতো ভাই সহকর্মী আব্দুল খালেক জানান, নির্মাণাধীন দ্বিতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় লিংকিং এর রড বাঁধার কাজ করার সময় কবির বৈদ্যুতিক তারের সাথে রডের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান।

আরও পড়ুন: পটুয়াখালীতে কলেজছাত্রের আঙুল কেটে দিয়েছে সন্ত্রাসীরা

পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে দুপুর পৌনে বারোটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত কবির খাঁ বাড্ডা আদর্শনগর হোসেন মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকত। দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।

একাত্তর/এসজে 

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট Honda Futsal League – Season 2 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর