লালমনিরহাটে তিস্তার চোরাবালিতে তলিয়ে গেলো দুই ভাই

আপডেট : ১৬ মে ২০২৬, ০৭:৫২ পিএম

লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

শনিবার (১৬ মে) লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের তিস্তা নদীর চরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সিফাত ও স্বচ্ছ। তারা লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের রেজাউল করিমের পুত্র। তারা দুজনেই লালমনিরহাটের ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। এর মধ্যে সিফাত একাদশ শ্রেণিতে এবং স্বচ্ছ নবম শ্রেণিতে পড়তো।

গ্রামবাসীরা জানান, দুই ভাই তিস্তা নদীর চরে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর চোরাবালিতে ছোট ভাই স্বচ্ছ ডুবে যেতে থাকে। তা দেখে বড়ো ভাই সিফাত তাকে উদ্ধার করতে এগিয়ে যায়। কিন্তু ভাইকে বাঁচাতে গিয়ে সে নিজেও চোরাবালিতে তলিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন নদীতে তল্লাশি শুরু করেন। প্রায় ৩০ মিনিট খোঁজাখুঁজির পর তিস্তা নদী থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রেজাউল করিমের এই দুই পুত্র ছাড়া আর কোনো সন্তান নেই। দুই ছেলেকে একসঙ্গে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাদের বাবা-মা। 

লালমনিরহাট সদর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দুটি শনাক্ত করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি না থাকায় পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

একাত্তর/এসি
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর। লালমনিরহাটের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই স্থলবন্দরটি পুনরায় চালুর উদ্যোগের কথা জানিয়ে লালমনিরহাটবাসীকে এমন আশ্বাস দিয়েছেন দুর্যোগ...
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর