নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার যাত্রামুড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- রূপগঞ্জের দিঘীবরাবো এলাকার রাসেলের ছেলে আফজাল হোসেন ও সোনারগাঁও থানাধীন বেহাকুর এলাকার ইসলামের ছেলে আব্বাস।
রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, গত সোমবার ভোররাতে যাত্রামুড়া বৌ বাজার এলাকায় স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূ সোমবার বিকালে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ মামলায় অভিযুক্ত আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করে।
প্রাথমিকভাবে গ্রেপ্তার রা ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে আজ মঙ্গলবার তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।