চট্টগ্রামের পুরাতন চান্দগাঁও মৌলভীপুকুর পাড় এলাকায় পুলিশ-বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভোট গ্রহণের দিন সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ভোট বর্জন করে হরতালের সমর্থনে এ সময় বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং পুলিশকে লক্ষ্য ইট-পাটকেল ছুড়েন। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা।
এ সময় তাদের বাধা দিলে পুলিশের ওপর হামলা চালায় বিএনপির নেতা-কর্মীরা। কয়েকজন এলাকাবাসী জানিয়েছেন, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিতেই এই আতঙ্ক ছড়ানো হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ( উত্তর) মোখলেছুর রহমান বলেন, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা সৃষ্টি করা এবং তাদের মধ্যে ভীতি সঞ্চার করতে এ নাশকতার চেষ্টা করা হয়েছিল।
তিনি বলেন, পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণ ঘটায় বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।