পুলিশ পাশে আছে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যান: আইজিপি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:৫৬ পিএম

ভোটারদের আশ্বস্ত করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, পুলিশ পাশে আছে। নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যান।

শনিবার রাতে রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিরাপদে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, পুলিশ আপনাদের পাশে আছে। আশা করছি, উৎসবমুখর পরিবেশে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারবো। সকল ভোটাররা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অক্ষুণ্ন রাখতে ভোটকেন্দ্রে আসবেন। আমরা সবাইকে আশ্বস্ত কতে চাই, সমস্যা হলে আমাদের জানান। আমরা বাংলাদেশ পুলিশ ভোটের পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করছি।

আইজিপি বলেন, আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা আজ রাত থেকেই কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করছে।

তিনি বলেন, আগামীকাল সকল নাগরিক ভোটাধিকার প্রয়োগের জন্য কেন্দ্রে আসবেন। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ-আনসার, প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসাররা কেন্দ্রে চলে এসেছেন সশস্ত্র বাহিনী, বিজিবি, র‌্যাব মোতায়েন করা হয়েছে। ম্যাজিস্ট্রেট, প্রশাসন মিলে আমরা নির্বাচন কমিশনের অধীনে সকলে মিলে দায়িত্ব পালন করবো। আশা করি সুষ্ঠুভাবে নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হবো।

পুলিশ প্রধান বলেন, মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, রিজার্ভ ফোর্স, কুইক রেসপন্স টিম, ডগ স্কোয়াড, র্যাবের হেলিকপ্টারসহ সমগ্র জনবল নিয়ে পুলিশ নির্বাচনের দায়িত্ব পালনের প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করি, নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে যেকোনো নাশকতা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নাশকতাকারীর তথ্য দিলে ২০ হাজার থেকে লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্যের গুরুত্বানুসারে সেই পুরস্কারের অর্থ ২-৩ লাখও হতে পারে। তবে তথ্যদাতার পরিচয় গোপন রেখে, নাশকতাকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আমরা মাগুরাতে একজন ধরেছি, তার মোবাইল থেকে জানা গেছে, তাদের নির্দেশনা রয়েছে সারাদেশে পটকা, ককটেল ফুটিয়ে আতঙ্ক পরিবেশ সৃষ্টি করা। আমি স্পষ্টভাবে বলতে চাই, নাশকতাকারীদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কিছু প্রচেষ্টা করা হয়েছিলো, সেগুলো প্রতিহত করা হয়েছে।

আইজিপি বলেন, ভোটকেন্দ্রে নাশকতার চেষ্টা হোক বা বাধাগ্রস্ত করা হোক, অথবা প্রার্থীরা নিজেরা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইলে কারও কাছে কোন তথ্য থাকলে আমাদের জানাবেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের প্রতিটি ইউনিটের মোবাইল টিমগুলো প্রস্তুত রয়েছে।

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কিছু আসামি গ্রেপ্তার করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। তদন্তের স্বার্থে এখনই কিছু বলছি না, তাদের জিজ্ঞাসাবাদে ধারণা পরিষ্কার করার চেষ্টা করবো। আমরা এখনো তদন্ত করছি। আপাতদৃষ্টিতে মনে হয়েছে ট্রেনের ভেতর থেকে আগুন লাগানো হয়েছে। তবে যখন নিশ্চিত হব, তখন আমরা সকল তথ্য জানাব।

ট্রেনে সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমরা সিসিটিভি ক্যামেরা সবগুলো ট্রেনে স্থাপন করছি। বেনাপোল এক্সপ্রেসে এখনো স্থাপন করা হয়নি। এটি স্থাপন করতে সময় লাগে, আমরা এখনো সবগুলা শেষ করতে পারিনি।

ভোটের দিন নাশকতার কোনো হুমকি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো এমন কোন আশঙ্কা করছি না। সারাদেশে ৪২ হাজার ২৫টি ভোটকেন্দ্র রয়েছে। দুষ্কৃতকারীরা ৮-৯টা কেন্দ্রে হয়ত নাশকতার চেষ্টা করেছে। কিন্তু তারা প্রকাশ্যে কিছু করার সাহস পায় না। দেশবাসী ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত। দেশবাসীর সহায়তায় সকল ভোটকেন্দ্রে নিরাপত্তা বলয় তৈরি থাকবে। জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে, আমরা সহায়তা করছি মাত্র। আমরা আমাদের দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে যেভাবে দরকার সেভাবে পালন করবো।

কেএসএইচ
এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে আইন-শৃঙ্খলা বাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে বলে মন্তব্য করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। 
ঢাকা মহানগরীর ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সাতজন করে পুলিশ মোতায়েন থাকবে। 
কারা হেফাজতে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জুলাই গণহত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিতে এসে গত বছরের সেই উত্তাল দিনগুলোর অনেক অজানা তথ্য সামনে এনেছেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক মহাপরিদর্শক...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর