পতেঙ্গায় মাছ ধরার ট্রলারে আগুন, দগ্ধ চার

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে নোঙ্গর করা ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫) ও এমরান (২৮)।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা জানান, অজ্ঞাত উৎস থেকে নোঙরে থাকা অবস্থায় ফিশিং বোর্ডে আগুন লাগে। খবর পেয়ে কোস্ট গার্ডের জাহাজ ‘প্রমত্ত’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এ ঘটনায় চার জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।