ট্রেনে কাটা পড়ে মিস্ত্রির মৃত্যু

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০২:২২ পিএম

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন আউটারে বটতলা এলাকায় চট্টগ্রাম অভিমুখী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন মিয়া (৪০) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার টিয়ারগাঁও এলাকার বারেক মিয়ার ছেলে।

তিনি রাজমিস্ত্রির কাজ করতেন এবং শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, অসাবধানতার কারণে নরসিংদী রেলওয়ে স্টেশনের রেললাইন পারের সময় ট্রেনে কাটা পড়ে রাজমিস্ত্রি খোকন।

নরসিংদী রেলওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর নাজিউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একাত্তর/আরএ
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর