চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবন্দর সড়কের মোড়ে বাটারফ্লাই সংলগ্ন পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে একটি লরি। এতে এক শিশু নিখোঁজ রয়েছে।
ঘটনার পর পাঁচজন নিখোঁজ হলেও স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু উদ্ধারে কাজ করছে ফায়ারসার্ভিস। তবে, তাৎক্ষণিক শিশুটির পরিচয় জানা যায়নি।
৪১নং দক্ষিণ পতেঙ্গার ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী জানান, রাতে পতেঙ্গা থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এসময় লরির ধাক্কায় আহত হন চার পথচারী।
পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। উদ্ধার অভিযান শেষ হলে বিস্তারিত জানা যাবে।