ভবন থেকে পড়ে আহত শ্রমিকের মৃত্যু, মোট তিন

আপডেট : ১৭ মে ২০২৪, ০৮:২০ পিএম

রাজধানীর সবুজবাগ থানাধীন মায়াকানন এলাকার নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত শ্রমিকেরও মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মারা গেলেন তিনজন।

শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মফিজুল ইসলাম (২০) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়।

মফিজুল জামালপুর সদর উপজেলার চরপাড়া গ্রামের মো. রাব্বানীর ছেলে।

এর আগে মৃত্যু হয়েছে অন্তর ও আলতাফুর রহমান নামে দুইজনের।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মায়াকানন এলাকার একটি নির্মাণাধীন ভবন কাজ করছিলেন ওই শ্রমিকরা। হঠাৎ মাঁচা ভেঙে পড়ে যান তারা। আহত অবস্থায় অন্য সহকর্মীরা তাদের মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হলে চিকিৎসক মফিজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলাইমান গাজী জানান, মরদেহ মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর