কুমিল্লায় গুলিবিদ্ধ সেই আইনজীবীর মৃত্যু

শেখ হাসিনার সরকার পতনের খবরে বিজয় উদযাপন করে বাড়ি ফেরার পথে কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ আইনজীবী আবুল কালাম আজাদ মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর ট্রমা সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আইনজীবীর সহকারী অ্যাডভোকেট মোস্তফা জামান জসিম।

পারিবারিক সূত্রে জানা যায়, বিজয় উল্লাস শেষে গত ৫ আগস্ট বিকেলে বাড়ি ফেরার পথে নগরীর মোগলটুলি এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার মুখে পড়েন বিএনপিপন্থী আইনজীবী আবুল কালাম আজাদ। এসময় তিনি কোমড়ে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা ট্রমা সেন্টারে ভর্তি করেন। ওই হাসপাতালে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তার মৃত্যু হলো।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় পাঁচ এজাহার নামীয়সহ ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে কাউন্সিলর ‌সৈয়দ রায়হান আহ‌মেদকে প্রধান আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।