শেরপুরে শিক্ষার্থীদের আন্দোলনে পাঁচ মৃত্যুর ঘটনায় দুই মামলা

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৮:৪০ পিএম

শেরপুরে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে গাড়ি চাপা ও গুলিতে পাঁচ ছাত্রের মৃত্যুর ঘটনায় সদর থানায় আলাদা দুটি মামলা দায়ের হয়েছে। মামলাগুলোয় ২৫ জনকে নামে এবং প্রায় এক হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) নিহতদের স্বজনরা বাদি হয়ে সদর থানায় মামলা দুটি দায়ের করেন। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় মামলার বিষয়টি সাংবাদিকদের জানান সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

গুলিতে শিক্ষার্থী সবুজ হত্যায় মামলাটি দায়ের করেন তার বৈমাত্রেয় ভাই সাদ্দাম হোসেন। আর গাড়ি চাপায় নিহত শিক্ষার্থী মাহবুব আলম ও সৌরভ হত্যা মামলার বাদি হয়েছেন মাহবুবের মা মাফুজা খাতুন।

সবুজ হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর-১ আসনের সাবেক এমপি  ছানুয়ার হোসেন ছানু, শেরপুর-৩ আসনের সাবেক এমপি এডিএম শহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবীর রুমানসহ ২৫ জনকে নামে এবং অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। 

আর গাড়ি চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করেছেন মাফুজা খাতুন।

সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায় নাই। 

চার আগস্ট শেরপুর শহরের থানা মোড় হয়ে খরমপুর ও তিনানী বাজার এলাকায় শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গাড়ি চাপা ও গুলিতে নিহত হন পাঁচ জন। 

তারা হলেন- আহ্‌ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শহরের বটতলা এলাকার তুষার (২৪), আইটি উদ্যোক্তা সদর উপজেলার চৈতনখিলা এলাকার মাহবুব আলম (২৫), ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া এলাকার সৌরভ (২২), শ্রীবরদী উপজেলার রূপারপাড়া এলাকার সবুজ হাসান (২০) ও জেলা সদরের ভাতশালা এলাকার মিম আক্তার (১৮)। তাদের মধ্যে প্রশাসনের গাড়ি চাপায় দুই জন ও গুলিবিদ্ধ অবস্থায় তিন জন মারা যান।  

একাত্তর/এসি
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর