কুমিল্লায় গৌ‌রীপু‌রে রং‌মি‌স্ত্রিকে কুপিয়ে হত্যা

কুমিল্লার দাউদকান্দিতে রং‌মি‌স্ত্রিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে৷ শনিবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. মহিউদ্দিন (৩০) পেশায় রংমিস্ত্রি ছিলেন। তিনি ওলানপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, ঘটনার সময় মহিউদ্দিন গৌরীপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। সে সময় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা করে তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রোমেন বড়ুয়া বলেন, তদন্তের পর বিস্তারিত বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।