সিনেমা ফাইট স্টাইলে চিকিৎসক পেটালো রোগীর স্বজন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম

কেউ কলার চেপে কিল-ঘুষি দিচ্ছেন, পরক্ষণেই আবার পা থেকে জুতা খুলে পেটাচ্ছেন, কেউ হাঁকডাক দিয়ে বাঁশ নিয়ে তেড়ে এসে পেটাচ্ছেন, আবার কেউ করছেন ফ্লাইং কিক; এই দৃশ্যগুলো সিনেমা ফাইট নামে পরিচিত হলেও তা ঘটেছে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে।

শনিবার বেলা ১১টার দিকে জেলার সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

চিকিৎসক, কর্মচারীদের ওপর হামলার অভিযোগ এনে ইতিমধ্যে হাসপাতালটি জরুরি ছাড়া সব সেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

তাদের দাবি, অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

ওই ঘটনায় একাত্তরের হাতে আসা একটি ভিডিওতে দেখা গেছে, হাসপাতালটির জরুরি বিভাগের সামনে কয়েকজনকে ইচ্ছেমতো পেটানো হচ্ছে। একদিক থেকে কেউ কেউ তা থামানোর চেষ্টা করলেও, আরেকদিক থেকে লাঠিসোটা নিয়ে হামলা করা হচ্ছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. ইকবাল হোসেন ও পুলিশ জানায়, সকালে শারমিন নামে এক রোগী হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। এসময় রোগীর ভর্তি ফাইল নিতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তর্কে জড়ায় স্বজনরা। এক পর্যায়ে চিকিৎসক ও কর্মচারীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এতে এক চিকিৎসকসহ অন্তত চার জন আহত হয়েছেন। তবে পিটুনির শিকার হয়েছেন অনেকেই। 

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে হাসপাতাল পরিদর্শন করেছে সেনা সদস্যরা।

একাত্তর/এসি
শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্যসহ অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে...
ভাগ্যের চাকা ঘোরাতে চেয়েছিলেন তছির ফকির (৩৫)। এক বুক আশা নিয়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশের পথে। কিন্তু লিবিয়ার মাফিয়া ও মানবপাচারকারী চক্রের নির্মম নির্যাতনে সব স্বপ্ন শেষ হয়ে গেছে তার। সর্বস্ব হারিয়ে...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর