রাঙ্গামাটির নান্দনিক পর্যটন কেন্দ্র সাজেকে তিন দিন পর্যটক যেতে মানা করেছে জেলা প্রশাসন। বুধ থেকে শুক্রবার, এই তিন দিন নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
মঙ্গলবার জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান আইনশৃঙ্খলা কমিটির সভায় এই ঘোষণা দেন।
তিনি বলেন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির অনাকাঙ্খিত পরিস্থিতিতে সাজেকে এক হাজার ৪০০ পর্যটক আটকা পড়ে। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় সাজেকে আগামী তিন দিন পর্যটকদের না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত রাঙ্গামাটি পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, সংঘাত সৃষ্টিকারী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের কাছে অনেক তথ্য, ভিডিও ও ছবি এসেছে, সেগুলো নিয়ে কাজ করছি।