কক্সবাজারে ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা নিহত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ পিএম

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযান চলাকালে এক সেনা কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসময় তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

সোমবার দিবাগত রাত চারটার দিকে জেলার চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে এক ক্ষুদে বার্তায় এই খবর নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

নিহতের নাম তানজিম ছরোয়ার নির্জন। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের বিশ্বাস বেতকায়। তিনি বিন্দুবাসিনী ও পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুত ওই এলাকায় যায়। রাত চারটার দিকে মাইজপাড়া গ্রামে অভিযানের সময় ৭/৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তানজিম ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এসময় ডাকাতরাতার ঘাড়ে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে তিন জন ডাকাতকে আটকসহ একটি দেশীয় বন্দুক, ছয় রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া ডাকাত সন্দেহে আরও তিন জনকে আটক করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মনজুর কাদের ভুঁইয়া সাংবাদিকদের জানান, রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। এসময় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে যান তানিজম। এসময় ডাকাদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হন এই সেনা কর্মকর্তা। পরে কক্সবাজার নেওয়ার পথে তিনি মারা যান।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মনজুর কাদের ভুঁইয়া সাংবাদিকদের জানান, সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

একাত্তর/এসি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর