নরসিংদী ও শেরপুর মাদকসহ চার কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে নরসিংদীতে ইয়াবাসহ তিন জন এবং শেরপুরে ভারতীয় মদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার সকালে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবসহ তিন গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, কাউরিয়াপাড়ার সোহেল মিয়া (৪০), ঘোষপাড়ার কবির হোসেন (৪০) ও সাটিরপাড়া বকুলতলার শাহজাহান মিয়া (৪৫)।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ জানান, শুক্রবার ভোরে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়ায় জেলা প্রশাসন, র্যাব-১১ ও পুলিশের সমন্বয়ে মাদক উদ্ধারে যৌথ অভিযান চালানো হয়। এসময় কাউরিয়াপাড়ার চিহ্নিত মাদক কারবারি সোহেলের বাড়িতে অভিযান চালিয়ে তিন কারবারিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩৪০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মাদক উদ্ধারের যৌথ অভিযানে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম শহিদুল ইসলাম সোহাগ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাস , র্যাব-১১ নরসিংদীর সহকারী পরিচালক, সহকারী পুলিশ সুপার হাম্মাদ হোসেন, নরসিংদী মডেল থানার ওসি তানভীর আহমেদ ও উপ-পরিদর্শক কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
অপরদিকে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে ৫০ বোতল ভারতীয় মদসহ বিনোদন কোচ (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে উপজেলার মধুটিলা ইকোপার্কের পাশে গুচ্ছগ্রাম এলাকা তাকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, গোপন খবরে অভিযান চালিয়ে তাকে মদসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।