শেরপুরে পানিতে ডুবে তিন মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০২৪, ১১:২৯ এএম

শেরপুরে দশানী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই দিনে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে খেলতে গিয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন ডুবারচর বাইনপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে সবুজ (১৪) ও একই গ্রামের মহির আলীর ছেলে সুমন মিয়া (১৫)। তারা দুজনই কামারেরচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সবুজ মিয়া ও সুমন মিয়াসহ অন্যরা ফুটবল খেলতে যায়। ফুটবল খেলা শেষ করে সাহাব্দীরচর দশানী নদীতে গোসল করতে নামে তারা। এ সময় নদীতে প্রবল স্রোত থাকায় পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয় তারা। পরে শেরপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। তবে, জামালপুরের ডুবুরি দল ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা জাল ফেলে এবং পানিতে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার দিকে তাদের মরদেহ উদ্ধার করে।

কামারেরচর ইউনিয়ন পরিষদের সচিব নূরে আলম সিদ্দিক জানান, বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষ করে দশানী নদীতে গোসল করতে নামে সবুজ ও সুমন গোসলে নেমে নদীতে তলিয়ে। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে, সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের দিঘলদী মোল্লাপাড়া গ্রামে জাহাঙ্গীর আলমের ৭ বছরের ছেলে স্থানীয় উদয়ন একাডেমীর ১ম শ্রেণীর শিক্ষার্থী জিসান বাড়ীর পাশে খেলাধুলা করতে যায়। একপর্যায়ে জিসানকে না দেখে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক দুইটি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এআর
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর