সাত হত্যা মামলার আসামি ‘মামা জাকির’ গ্রেপ্তার

সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের ভাগ্নে জাকির হোসেন ওরফে মামা জাকিরকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাত হত্যা মামলার আসামি জাকির হোসেন ওরফে মামা জাকিরকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

অভিযোগ আছে, সাভারে একচ্ছত্র সাম্রাজ্য ধরে রাখতে বিভিন্ন পর্যায়ে লাঠিয়াল বাহিনী গড়ে তোলে করে সাবেক উপজেলা চেয়ারম্যান রাজিব। এসব দেখাশোনার দায়িত্ব ছিলো অভিযুক্ত ভাগ্নে জাকির হোসেন ওরফে মামা জাকিরের।