টাকা থাকলেই কারাগারে মেলে বিশেষ সুবিধা!

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১০:২৩ পিএম

টাকা থাকলেই কারাগারে পাওয়া যায় বিশেষ সুবিধা, হাত বাড়লে মাদকও সেখানে সহজলভ্য। অথচ সাধারণ কয়েদিদের কাটাতে হয় মানবেতর জীবন। ‘কারা সংস্কার’ আলোচনায় এমন অভিযোগ করেছেন বক্তারা।

অভিযোগ স্বীকার করে কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানালেন, মন্ত্রণালয় ও রাজনীতিবিদদের প্রভাব এর জন্য দায়ী।

বিশেষজ্ঞদের মত, ঔপনিবেশিক আমলের বিধানে চলছে কারাগারগুলো; প্রয়োজন সংস্কার, নতুন কারা আইন।

শনিবার ল’ রিপোর্টার্স ফোরামের উদ্যোগে কারা সদর দপ্তরে আয়োজন করা হয় ‘কারা সংস্কার’ বিষয়ক কর্মশালার।

এতে অংশ নিয়ে কারাগারকে যুগোপযোগী ও মানবিক করে তুলতে সংস্কার প্রস্তাব করেন বক্তারা। উঠে আসে কারা জীবনের অভিজ্ঞতা, কারাগারের দুর্নীতি ও মাদক ব্যবসাসহ নানা অনিয়মের চিত্র।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে, আমরা কারাগারকে কী বন্দি বান্ধব দেখতে চাই না তাদের তুচ্ছ তাচ্ছিল্য করতে চাই।

দুর্নীতির কথা স্বীকার করে এর জন্য রাজনীতিবিদদের দায়ী করেন কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।

তিনি বলেন, বাইরে থেকে আমাদের ওপর চাপ থাকে। ফলে কারা পরিচালকরা চাইলেই তাদের মতো করে চালাতে পারেন না।

এসময়, কারাবন্দিদের অধিকার বিষয়ে সবাইকে সচেতন হতে আহ্বান জানান হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস। তিনি বলেন, বেশিরভাগ সময়ই কারাগারে যারা থাকে তারা যে আমাদেরই অংশ তা, আমরা মনে করি না। এটি বিবেচনায় রাখা উচিত।

শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, কারা আইন সংস্কারে আন্তরিক সরকার।

৪২ হাজারে মতো বন্দী ধারণ ক্ষমতা রয়েছে দেশের কারাগারগুলোতে, এখন বন্দী আছে ৫২ হাজারের বেশি।

একাত্তর/আরএ
বেসরকারি নিউজ চ্যানেল- সময়সময় টেলিভিশনের পরিচালক এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার, ঢাকার মহানগর মূখ্য হাকিমের আদালতে আত্মসমর্পন করতে গেলে, তাকে...
তিনটি বিদেশি পিস্তল, ৬০ রাউন্ড গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
‎‎‎রাজধানীর উত্তরায় মিছিলে অংশ নিয়ে ডামি (খেলনা) রাইফেল প্রদর্শন করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার মুজাহিদুল ইসলাম চৌধুরীকে (৪৯) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর