নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের ভোট বর্জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিম। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিক সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।

তার অভিযোগ, আসনটিতে ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের খবর আসতে থাকে। এছাড়া অধিকাংশ ভোটকেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি এবং প্রকাশ্যে জাল ভোট দেওয়াসহ ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও করেন এই প্রার্থী।

পরে সাংবাদিক সম্মেলন ডেকে ভোট থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

তবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখনও এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।