যশোরে সকালে হাঁটতে বের হয়ে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ছয়টার দিকে দিকে জেলার ঝিকরগাছা উপজেলার গদাখালি ইউনিয়নের গদাখালি সৈয়দপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শাহাজাহান আলী মোড়ল। তিনি ওই ইউপির চেয়ারম্যান ছিলেন।
ওই যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।
গদখালি ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আনারুল ইসলাম জানান, চেয়ারম্যান প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হন। সকালে তিনি সৈয়দপাড়া রেললাইনের ওপর দিয়ে হেঁটে বাজারের দিকে আসছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে আশপাশের লোকজন রেললাইনের পাশে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশ ও স্থানীয়দের খবর দেয়।