চট্টগ্রামের বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে হয়েছে। এতে নারী, শিশুসহ সাত জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই নারী ও চার শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই জন। ধারনা করা হচ্ছে, নিহতরা সবাই এক পরিবারের। তবে তাৎক্ষণিক সবার পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে জেলার হাটহাজারী উপজেলার চারিয়া ইজতেমার মাঠ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলো- যমজ দুই শিশু দিপ ও দিগন্ত এবং তাদের মা ও বোন।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শাহজাহান জানান, নাজিরহাট অভিমুখী সিএনজিচালিত অটোরিকশা ও চট্টগ্রামমুখী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের তাৎক্ষণিক কোন পরিচয় পাওয়া যায়নি। আহত দুই জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
