মোংলায় একটি মাদ্রাসার দুই শিশুকে ধর্ষণের অভিযোগে ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার মোংলা থানায় মামলাটি দায়ের করেন নির্যাতনের শিকার এক শিশুর বাবা।
অভিযুক্তের নাম আউয়াল সরদার। তিনি উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাসিন্দা।
সুন্দরবন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকরাম ইজারাদার বলেন, আউয়ালের বিরুদ্ধে অভিযোগ সত্য। এর আগেও তিনি এমন ঘটনা ঘটিয়েছে। এবার এর বিচার হওয়া উচিত।
মোংলা থানার অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম জানান, আউয়াল সরদার গত ১০ ও ১৪ ফেব্রুয়ারি উপজেলার সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের একটি মাদ্রাসার হেফজখানার দুই শিশুকে ধর্ষণ করেন। সকালে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত গা ঢাকা দিয়েছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।