ফেসবুকে প্রেমের ফাঁদে যুবককে অপহরণ, আটক ছয়

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫০ পিএম

বাগেরহাটে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে এক কলেজছাত্রকে অপহরণ ও পরে মুক্তিপণ দাবি করা হয়। এর একদিন পর পুলিশ ওই ছাত্রকে উদ্ধার এবং চক্রটির ছয় সদস্যকে আটক করেছে।

শনিবার গভীর রাতে জেলার চিতলমারী উপজেলার শৈলদাহ গুচ্ছ গ্রাম থেকে অপহৃত কলেজছাত্রকে উদ্ধার করে। পরে পাশের জেলা পিরোজপুরের নাজিরপুর থেকে অপহরণ চক্রের সদস্যদের আটক করা হয়।

অপহৃত ছাত্রের নাম রবিউল শেখ স্বাধীন। সে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার বাসিন্দা এবং বাগেরহাট সরকারি পিসি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র।

আটকরা হলেন, সুজন শেখ (২৪), সৈয়দ আল হারুন (২০), তামিম হোসেন (২৩), সেলিম মীর (৫৪), মোহাম্মদ সুজন শেখ (২০) ও ডালিম ফরাজী (২১)। তার বাড়ি বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়। 

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান জানান, শারমিন আক্তার শিলা নামে একটি ফেসবুক আইডির সঙ্গে রবিউলের পরিচয় হয়। ১৬ ফেব্রুয়ারি রাতে শিলা নামে এক নারী জন্মদিনের উপহার নিতে মাইক্রোবাস নিয়ে যাত্রাপুর এলাকায় স্বাধীনের বাড়ির সামনে আসেন। এসময় ওই নারী স্বাধীনকে মাইক্রোবাসে উঠতে বলে। মাইক্রোবাসে ওঠার সঙ্গে সঙ্গে ভেতরে থাকা অপহরণকারীরা স্বাধীনের হাত-পা বেঁধে গোপালগঞ্জের টুঙ্গিপড়ায় নিয়ে যায়। এর পর স্বাধীনের মোবাইল ফোন থেকে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করা হয়।

তিনি জানান, স্বাধীনের বাবা এবিষয়ে থানায় অভিযোগ করেন। এরপর স্বাধীনকে উদ্ধার করা হয় এবং ওই রাতে পিরোজপুর থেকে অপহরণকারী চক্রের ছয় সদস্যকে আটক করা হয়।

রোববার অপহরণকারীদের বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

একাত্তর/এসি
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর