মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত এক

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক জন।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, সকালে উপজেলার ভালাইপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাঈম হোসেন চাচাতো ভাই সালিমকে নিয়ে মহেশপুরে যাচ্ছিলো। পথিমধ্যে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছলে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে রায়হান ও সালিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাইয়ানকে মৃত ঘোষণা করেন।

আহত সালিমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মহেশপুর থানার ওসি মো. ফয়েজ উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতকে উদ্ধার করা হয়েছে। মহেশপুর থানায় অপমৃত্যুর একটি মামলা হবে।