সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি রিসোর্ট পুড়ে গেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে সেন্টমার্টিন দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের গলাচিপায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে বেশি ক্ষতি হয়েছে বলে দাবি দ্বীপের বাসিন্দাদের।
দ্বীপের বাসিন্দা নুর মুহাম্মদ গণমাধ্যমকে জানান, প্রথমে একটি রিসোর্টে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় লোকজনসহ কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি তৎক্ষণাৎ জানা যায়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, বীজ ভ্যালি ইকো রিসোর্ট, কিংশুক ইকো রিসোর্ট ও সাইরী রিসোর্ট আগুনে পুড়েছে।
ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত