পিকআপ-ট্রাক সংঘর্ষে মা-ছেলেসহ তিন জনের মৃত্যু

রংপুরে পিকআপ এবং বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে মা ও ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক জন।

নিহতরা হলেন -পিকআপের হেলপার নগর মীরগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে আরিফ, যাত্রী পীরগাছার সাত দরগা এলাকার মোতালেব হোসেনের এক বছর বয়সী ছেলে স্বাধীন ও স্ত্রী শাহিনা বেগম।

রংপুরের তাজহাট মেট্রোপলিটন থানার ওসি আলী জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে দমদমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসি জানান, দমদমা ব্রিজের উত্তরে মহাসড়কের উপর মালবাহী পিকআপ মাহিগঞ্জ যাওয়ার উদ্দেশ্য ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী বালুর ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই জনের মৃত্যু হয়।

accident1

আহত পিকআপের হেলপারকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করে তাজহাট থানায় রাখা হয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়েছে। পলাতক।