ট্রাকের বেপরোয়া গতিতে প্রাণ গেলো মা-মেয়েসহ তিন জনের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পিএম

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিলেট সুনামগঞ্জ সড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয় (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী। তারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

দুর্ঘটনায় নিহত সিএনজি চালক সজল ঘোষ (৫০) সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকার বাসিন্দা।

জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, শুক্রবার সকালে সুনামগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশ্য যাচ্ছিলো ওই সিএনজিচালিত অটোরিকশা। সকাল সাড়ে ৭টার দিকে শান্তিগঞ্জের পাগলা নবীননগর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান চালক সজল ঘোষ ও যাত্রী কেশবা প্রিয়। আহত কিশোরী প্রথমাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য তিনটি মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠিয়েছে।

এদিকে এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহতের আত্মীয় গোবিন্দ কুমার দাশ জানান, নিহতরা ইস্কনের অনুসারী। তারা সুনামগঞ্জ ইস্কনের মন্দিরের অধীনে সেবায়েত হিসেবে সুনামগঞ্জে বসবাস করতেন। আজ সিলেট যাওয়ার কথা ছিলো তাদের। এ ঘটনায় ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।

একাত্তর/আরএ
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নেত্রকোনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নরসিংদীর প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলার শিবপুর উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর এলাকায় এই সড়ক...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর