চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময়সূচী অনুযায়ী ফরম পূরণ চলবে আগামী ৬ জুলাই পর্যন্ত।
এদিকে ‘সোনালী সেবার’ মাধ্যমে ‘ফি’ পরিশোধের সময়সীমা ৭ জুলাই পর্যন্ত পূনঃনির্ধারণ করা হয়েছে।
সোমবার (২০ জুন) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. আমিরুল ইসলাম স্বাক্ষরিত ‘এইচএসসি পরীক্ষা-২০২২ এর ফরম পূরণের সময় বর্ধিত করণ সংক্রান্ত’ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে।
উল্লেখ্য, গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়।
এবার বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের নিবন্ধন ফি ২ হাজার ৩৩০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার ১ হাজার ৭৭০ টাকা।
আরও পড়ুন: যুব রেড ক্রিসেন্ট জাবির ত্রিবার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন
মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় কোনো শিক্ষার্থীর চতুর্থ বিষয় ও নৈর্বচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে অতিরিক্ত ১৪০ টাকা করে দিতে হবে।
চলতি বছরের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে তা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেওয়া হবে।
একাত্তর/আরএ