বডি ওর্ন ক্যামেরা ও ডিজিটাল কড়াকড়িতে এইচএসসি পরীক্ষা শুরু

আপডেট : ০২ জুলাই ২০২৬, ১০:১৭ এএম

সারাদেশে দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে এবার নেওয়া হয়েছে নজিরবিহীন ডিজিটাল নজরদারি। কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল রাখার পাশাপাশি প্রথমবারের মতো দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বডি–ওর্ন (শরীরে জড়ানো) ক্যামেরা ব্যবহারে বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর একটা পর্যন্ত। 

প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া মাদরাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসির (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ছয় লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ছয় লাখ ৪৮ হাজার ৬১৪ জন।

পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা থেকে শুরু করে ডিজিটাল নজরদারিসহ সব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এবার সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চালু রাখা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য প্রথমবারের মতো যুক্ত হয়েছে বডি-ওর্ন ক্যামেরা।

কক্ষ ব্যবস্থাপনার নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি পরীক্ষার কক্ষে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক থাকছেন। কোনো কক্ষে দুজনের কম পরিদর্শক দায়িত্ব পালন করতে পারবেন না। বসার ক্ষেত্রেও নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট মানদণ্ড; ৫ বাই ৬ ফুট দৈর্ঘ্য বেঞ্চে দুজন এবং ৪ ফুট বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারছেন।

এ বছর পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি এবং মোট পরীক্ষাকেন্দ্র দুই হাজার ৬৯৭টি। এর মধ্যে:

সাধারণ শিক্ষা বোর্ড: এক হাজার ৬২৬টি কেন্দ্র

কারিগরি শিক্ষা বোর্ড: ৬১০টি কেন্দ্র

মাদরাসা শিক্ষা বোর্ড: ৪৬১টি কেন্দ্র

বোর্ডভিত্তিক হিসাবে বরাবরের মতোই সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে তিন লাখ ৩৯৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।

অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে এক লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুরে এক লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮ জন, কুমিল্লায় ৯৪ হাজার ৮০২ জন, ময়মনসিংহে ৭৩ হাজার ৩৭ জন, সিলেটে ৭১ হাজার ৭১১ জন এবং বরিশালে ৫৮ ​​হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

এইচএসসি পরীক্ষা ঘিরে সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের জন্য ঢাকা শিক্ষা বোর্ড একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। যেকোনো জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুমের ০২-২২৩৩৬৯৮১৫ টেলিফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

একাত্তর/এসি
ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় বুধবারের (৮ জুলাই) নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন। 
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী দুই জুলাই থেকে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের...
চলতি ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী সাত জুন থেকে শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তশিক্ষা সমন্বয় বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এই তারিখ ধরে...
যুক্তরাষ্ট্র দাবি করেছে যে তারা চীনে ঘাঁটি গড়া একটি বিশাল সাইবার হ্যাকিং অভিযান ব্যর্থ করে দিয়েছে। এই হ্যাকিং নেটওয়ার্কটি মার্কিন বিচার বিভাগ, মহাকাশ গবেষণা কেন্দ্র- নাসা, ফেডারেল রিজার্ভ, মার্কিন...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী এলাকায় বুধবারের আকস্মিক বন্যার পর আরও এক প্রলয়ংকরী দ্বিতীয় প্লাবনের তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পর্বত গবেষণা সংস্থা- ইন্টারন্যাশনাল সেন্টার...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় এক প্রলয়ংকরী মানবিক বিপর্যয় নেমে এসেছে। তিব্বতের জিরোং পোর্ট থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুহূর্তের মধ্যে কীভাবে এক...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর