চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে রোববার রাতে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত দু'জনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিস্কৃত এ দু'জন হলো আজিম হোসেন (ইতিহাস বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৯-২০) ও নুরুল আবছার বাবু।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালযয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অপর দুই অভিযুক্ত মাসুদ রানা ও নুর হোসেন শাওনকে বহিস্কারের বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নিচ্ছে। তারা চট্টগ্রামের হাটহাজারি কিলেজের শিক্ষার্থী।
এদিকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগ সাইফুল নামে আরও একজনকে আটক করেছে র্যাব-৭। এ নিয়ে ৫ জনকে আটক করলো বাহিনীটি।
শনিবার (২৩ জুলাই) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এই তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ সাইফুল নামে আরও একজনকে বহদ্দারহাট এলাকা থেকে আটক করা হয়েছে । এ নিয়ে মোট ৫ জনকে আটক করা রয়েছে।
এর আগে শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাতে বিভিন্ন স্থান অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করা হয়।
তারা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের মো. আজিম, নৃ-বিজ্ঞান বিভাগ একই বর্ষের নুরুল আবছার বাবু, হাটহাজারী সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের ছাত্র নুর হোসেন শাওন ও দ্বিতীয় বর্ষের মাসুদ রানা।
গত ১৭ জুলাই রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় শারীরিক হেনস্তার শিকার হন এক ছাত্রী। ওই সময় তার সঙ্গে থাকা বন্ধু বাধা দিলে তাকেও মারধর করে বখাটেরা। এ সময় তাদের কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়া তাদেরকে ওই জায়গা থেকে একটু দূরে নিয়ে গিয়ে ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও তার বন্ধুকে আটকে রাখে। এই ঘটনায় ভুক্তভোগী হাটহাজারী থানায় মামলা দায়ের করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনও ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
একাত্তর/এসএ