চাকসুতে ভিপি-জিএসসহ ২৪ পদে শিবির জয়ী

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১০:২৩ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচকে ডাকসু ও জাকসুর মতো জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল। 

চাকসুর কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ভোট গ্রহণের প্রায় সাড়ে ১৩ ঘণ্টা পর প্রকাশ করা হয় চাকসু নির্বাচনের ফল। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন। এসময় তিনি বলেন, শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় উৎসবমুখর হয়ে উঠেছিল।

ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) হিসেবে মো. ইব্রাহিম হোসেন রনি ও সাধারণ সম্পাদক হিসেবে সাঈদ বিন হাবিব জয়ী হয়েছেন। এর মাধ্যমে চাকসুতে ৪৪ বছর পর নেতৃত্বে ফিরেছে ছাত্রশিবির।

এ প্যানেলের বাইরে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক এবং সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব প্রীতি জয় পেয়েছেন।

ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রনি ভিপি পদে পেয়েছেন সাত হাজার ৯৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন চার হাজার ৩৭৪ ভোট। 

জিএস পদে জয়ী ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিব পেয়েছেন আট হাজার ৩১ ভোট। আর ছাত্রদলের প্রার্থী মো. শাফায়াত পেয়েছেন দুই হাজার ৭৩৪ ভোট।

শিবির সমর্থিত প্যানেল থেকে বিজয়ী বাকিরা হলেন- 

  • খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন
  • সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর
  • সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ আহনাফ
  • দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান
  • সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত
  • সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান
  • গবেষণা ও উদ্ভাবন সম্পাদক তানভীর আঞ্জুম শোভন এবং 
  • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান।

এছাড়া 

  • ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা
  • সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা
  • স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান ইমরা
  • মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ
  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক মেহেদি হাসান সোহান
  • যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া
  • সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমান
  • আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তাওহিদ এবং 
  • পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ জয়ী হয়েছেন।

সেই সঙ্গে পাঁচ নির্বাহী সদস্য পদে শিবির প্যানেলের জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান সাকিব, আকাশ দাশ, সোহানুর রহমান সোহান ও আদনান শরিফ নির্বাচিত হয়েছেন।

চাকসু নির্বাচনে এবার ২৭ হাজার ৫১৬ জন ভোটারের মধ্যে ১৭ হাজার ৭১৭ জন ভোট দিয়েছেন। মোট ভোট পড়েছে ৬৫ শতাংশ।

একাত্তর/এসি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল ও এ.এফ. রহমান হলের মধ্যবর্তী একটি ছোট ক্যাফেটেরিয়া সংস্কারের নামে লাখ লাখ টাকা লুটের ছক কষা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ও ঠিকাদারি...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রতিটি পদে পদে অনিয়মের অভিযোগ আনলো ছাত্রদল। তাদের অভিযোগ, এমন অবস্থার পরও নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার ছিলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর