চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীদের ডাকা অবরোধ স্থগিত করা হয়েছে।
সোমবার রাত ১২টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় আন্দোলনকারীরা।
চবি ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ হৃদয় জানান, সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে ও প্রক্টরিয়াল বডির প্রতি সম্মান রেখে আমরা আন্দোলন থেকে সরে এসেছি।
তিনি বলেন, প্রথম থেকে আমরা কমিটি বর্ধিত হওয়ার দাবি জানিয়ে আসছি। কেন্দ্রীয় নেতারা দাবি না মানলে পরবর্তী কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
চবি প্রক্টর রবিউল হাসান ভুঁইয়া জানান, আন্দোলনকারীদের অবরোধ প্রত্যাহারের কারণে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিক্ষক বাস ও শাটল ট্রেনের চলাচল স্বাভাবিক রয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা যথারীতি চলবে।
আরও পড়ুন: জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
এর আগে পদবঞ্চিত ছাত্রলীগের অবরোধের কারণে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটা থেকে বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। শহরে যেতে পারেনি শিক্ষকদের কোনো বাস। স্থগিত করা হয় বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা। এতে কার্যত অচল হয়ে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভোগান্তিতে পড়ে বিশ্ববিদ্যালয়ের হাজারও শিক্ষার্থী।
একাত্তর/এসি