দেবের সঙ্গে কি সত্যিই বড় পর্দায় জুটি বাঁধছেন সোহিনী?

টলিউডের সুপারস্টার দেব এবং জনপ্রিয় অভিনেত্রী সোহিনী গুহ রায়কে ঘিরে টালিহাড়ের অন্দরে এখন নতুন গুঞ্জনের ডালপালা মেলছে। সম্প্রতি কালীপুজো ও দীপাবলির উদযাপনে দেবের সঙ্গে একসঙ্গে বাজি পোড়ানোর ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করার পর থেকেই শুরু হয়েছে তুমুল জল্পনা। সবার মনে একটাই প্রশ্ন- তবে কি খুব শিগগিরই বড় পর্দায় দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যেতে চলেছে সোহিনীকে? বিশেষ করে বহুল প্রতীক্ষিত ছবি ‘টনিক ২’-এ কি তাঁদের পর্দা ভাগ করতে দেখা যাবে?

Shohini 04
জি ফাইভে মুক্তি পাওয়া ‘মৃগয়া ১.৫’ ছবির বিশেষ স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী সোহিনী গুহ রায়। যেখানে ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে প্রশংসিত হয়েছেন তিনি। সেই অনুষ্ঠানেই মিডিয়ার মুখোমুখি হয়ে দেবের সঙ্গে দীপাবলি উদযাপনের ছবি ও গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী।

Shohini 03
বিষয়টি নিয়ে সরাসরি কোনো স্বীকারোক্তি না দিলেও একেবারে উড়িয়েও দেননি তিনি। রহস্য জিইয়ে রেখে সোহিনী বলেন, “আমরা একসঙ্গে দীপাবলি উদ্‌যাপন করেছি। তারই একটা মুহূর্ত ভাগ করে নিয়েছিলাম আমার সমাজমাধ্যমের পাতায়। তার মানে এই নয় যে কাজ করছি। এরকম না-ও হতে পারে, আবার হতেও পারে। কে বলতে পারে? সময় সবকিছুর উত্তর দেয়, আশা করি এটাও সময় বলবে।”

Shohini 02
পাশাপাশি দেবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে অভিনেত্রী আরও যোগ করেন, যদি সত্যিই কাজ করতে পারি, খুবই উত্তেজিত হব। দেব সবার পছন্দের তারকা, দেখা যাক কী হয়। তাঁর এই ঝুলিয়ে রাখা উত্তরই ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে, বর্তমানে কাজের ব্যস্ততার দিক থেকেও বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন দেব। পুজোয় মুক্তি পাওয়া ‘দেশু ৭’ ছবির সাফল্য এবং নরওয়ে ভ্রমণ শেষে এখন তিনি ব্যস্ত তার পরবর্তী ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রচার পরিকল্পনা নিয়ে।
Shohini 05

এরপরই আসবে বহুল আলোচিত প্রজেক্ট ‘টনিক ২’-এর পালা। শোনা যাচ্ছে, জন্মদিনের ছুটি কাটিয়ে আগামী নতুন বছরেই এই নতুন ছবির শুটিং শুরু করবেন দেব। আগের মতো দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের জাদুকরী জুটির পাশাপাশি ‘টনিক ২’-এ নতুন কোনো চমক বা মুখ যুক্ত হয় কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন বাংলা সিনেমার দর্শকরা।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা